শান্ত ইসলাম বিশেষ প্রতিনিধি
অদ্য ২৩/০৫/২০২২ তারিখ সোমবার রাত ৯টায় নগরীর ব্রজমোহন কলেজের মসজিদের গেটের সামনের গলি আইনুন ভিলা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ছাত্রীর নাম সান ই জাহান জুয়েনা (১৮) সরকারি বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকার মাসুম ফরাজীর মেয়ে। সে আইনুন ভিলার চতুর্থ তলার ৪০৪ নম্বর রুমে দেড় বছর ধরে ভাড়া থাকতো।
আইনুন ভিলার কেয়ারটেকার মর্জিনা বেগম বলেন, সন্ধ্যার পর পর মেয়েদের চিৎকার শুনে দরজার উপর থেকে দেখতে পাই ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে ওই ছাত্রী। পরে পুলিশকে কল দেই। কি কারণে আত্মহত্যা করছে বলতে পারবো না।
আইনুন ভিলার মালিক আইনুন বেগম বলেন, প্রায় দেড় বছর ধরে এই মেয়ে ভাড়া থাকে এখানে। কোনো সময় কোনো সন্দেহজনক বিষয় চোখে পরেনি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মৃত ছাত্রীর হাতে ব্লেড দিয়ে কাটা অনেকগুলো দাগ পাওয়া গেছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, দরজা ভেঙে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রীর মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল কারণ পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.