বাবুগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় "ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুণ " এ প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে ভার্চুয়ালি উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলামের সভাপিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ারের হোসেন ঢ়ারী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী সহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৯মে থেকে ২৩মে পর্যন্ত সপ্তাহব্যাপী ভূমি সেবা সমূহে থাকছে, ই- নামজারি কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমির আবেদন গ্রহণ, রিভিউ ও বিবিধ মামলার আবেদন, ভিপি বন্দোবস্ত নবায়নের আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন করের হোল্ডিং এন্ট্রি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.