মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের মহিলা কলেজের সামনে বুধবার সকালে মদিনা সরিষার তেলের গোডাউনে ভোক্তা অধিকারের অভিযান ৫ হাজার টাকা অর্থদণ্ড।
অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারি পরিচালক ইন্দ্রিলী দাস ।
তিনি জানান মদিনা সরিষার তৈলের গায়ে বিক্রয় মূল্য লেখা নেই পাশাপাশি উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখে ঘষামাজা করার জন্য মদিনা অয়েল কোম্পানির প্রতিনিধি কে জরিমানা করা হয়।
পাশাপাশি কোম্পানি প্রতিনিধিকে তিনি সতর্ক করে বলেন আপনার কোম্পানিতে বলবেন স্পষ্টভাবে বিক্রয় মূল্য এবং উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে পণ্যের গায়ে লিখতে হবে। এর প্রত্যয় ঘটলে আমরা আবারও অভিযান পরিচালনা করিবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.