রাহাত সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ১৭ মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ জাফর আলীর সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগে নেতা লুৎফর রহমান পারভেজ,ফারুকুজ্জামান প্রমুখ। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.