ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে জেলার কাঠালিয়ায় গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ১২ মে ২০২২ তারিখ সকাল ১০:৩০ টায় উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়শা সিদ্দিকা। সহকারী তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপনের সঞ্চালনায় মহিলা সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ আনোয়ারা বেগম। মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যেমন- আমার বাড়ি আমার খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ভিশনঃ ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, শিক্ষা, অটিজম, তথ্য অধিকার আইন ২০০৯ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়। মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
উপর্যুক্ত কর্মসূচীর আওতায় রাজাপুর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে অনুরূপ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.