তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার ক্ষুদ্র চা চাষীরা।
বুধবার বিকেলে উপজেলা চৌরাস্তা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে উপজেলার ক্ষুদ্র চা চাষীরা অংশ নেন।
উপজেলা ক্ষুদ্র চা চাষী সমিতির আহবায়ক আহসান হাবিব এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন,
চা চাষী সাদ্দাম হোসেন, আবু হানিফ, কবির হোসেন, আব্দুল মতিন, আব্দুল হাকিম, রিয়াজুল ইসলাম মোল্লা সহ চা চাষীরা।
বক্তারা বলেন, পঞ্চগড়ের চা ফ্যাক্টরীর মালিকদের সিন্ডিকেটের কারণে চরম দুর্ভোগে পড়েছে চা চাষীরা। কাঁচা চা পাতান মূল্য নির্ধারণ কমিটির দরও তারা মানছেন না।
বছরের শুরুতে ২৪ টাকা থেকে ২৫ টাকা কেজিতে কাঁচা চা পাতা বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১২ থেকে ১৪ টাকায়। এতে চা চাষীদের লোকসান গুণতে হচ্ছে। কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবী জানান বক্তারা। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা।
এদিকে ক্ষুদ্র চা চাষী জুনায়েদ আহম্মেদ জানান, ১ কেজি কাঁচা চা পাতা বাগান থেকে আহরন করতে আমাদের খরচ হয় ১২ টাকা। আর ফ্যাক্টরীর মালিকরা ১ কেজি কাঁচা চা পাতায় ১৫ থেকে ২০ ভাগ কর্তন করে ১ কেজি কাঁচা চা পাতা মুল্য দিচ্ছি ১২ টা। চা ফ্যাক্টরীর মালিকদের সিন্ডিকেটের কারণে আমরা চা চাষীরা চরম দূর্ভোগে পড়েছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.