মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট( দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে বজ্রপাতে মারুফ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামে শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের লাবু মিয়ার ছেলে। তার বাবা- মা ঢাকার একটি পোষাক কারখানায় চাকুরী করার কারনে একই উপজেলার বেগুনবাড়ি গ্রামে নানা আবু তালেবের বাড়িতে থাকতেন।
বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী জানান, বাড়ির পাশের জমিতে বন্ধুদের নিয়ে খেলাধুলা করাকালীন সময় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় তড়িঘড়ি করে অন্যান্য খেলার সাথীরা নিরাপদ স্থানে আসলেও ঘটনাস্থলে বজ্রপাতে শিশু মারুফের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.