আজকের ক্রাইম ডেক্স ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার দুর্গাপুরে এ ঘটনা ঘটে।
রনি একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই রনির মারা গেছেন।
দুর্গাপুরের বাসিন্দা শিপন আহমেদ বলেন, ঈদের নামাজ আদায় শেষে খড়মপুর কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করছিলেন রনি। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.