আজকের ক্রাইম ডেক্স ॥ শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা এই স্লোগান নিয়ে আজ পহেলা মে সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর আয়োজনে উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়।
শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে নগরীর অশ্বিনী কুমার দাস প্রাঙ্গন থেকে হাজারো শ্রমিকের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত এক সমাবেশ বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপমহাপরিদর্শক অধিদপ্তর মোঃ ইউসুফ আলী, দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু, সংস্কৃতিজন কাজল ঘোষসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন কাজে কর্মরত শ্রমিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.