ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঝালকাঠিতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত প্রঙ্গন থেকে একটি শোভাযাত্র বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। পরে শহীদ সোহেল-জগন্নাথ পাড়ে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাংসদ আমির হোসেন আমু। জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ, প্যানেল আইনজীবী মুহাম্মদ মাহবুবুল আলম, বিচার প্রার্থী আবদুল খালেক প্রমুখ। বক্তারা বলেন, সরকার বিনা খরচে আইনগত সহায়তার মাধ্যমে বিচার প্রার্থীদের সেবা দিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত মামলা নিস্পত্তিতে সহায়তা করা হয়। এ বছর ১৭টি মামলা নিস্পত্তি করে সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মাহবুবুল আলম। এ নিয়ে তিনি পরপর ৫ম বারের মত সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.