ঝালকাঠি প্রতিনিধি :ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অডিটরিয়মে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক অতিরিক্ত সচিব এম ডি আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জোহর আলী, এছাড়াও উন্মুক্ত আলোচনা সঞ্চালনা ও কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক পাওয়া পয়েন্টে মূল বিষয় উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর-ঢাকা এর উপ-পরিচালক এবং প্রোগ্রাম ম্যানেজার (মাতৃস্বাস্থ্য) ডাঃ জাহাঙ্গীর আলম প্রধান।
বৃহষ্পতিবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রিফাত আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক পিয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার ভূমি অনুজা মন্ডল। কর্মশালায় উপজেলার ৬ টি ইউনিয়নের, স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে কর্মরত ব্যাক্তিগন, জনপ্রতিনিধিগন, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় মাতৃমৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করা ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে প্রচারণা জোড়দার করার বিষয়ে সকলে একমত পোষন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.