আজকের ক্রাইম ডেক্স ॥ প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বরিশালে তৃতীয় ধাপে ভূমি ও গৃহহীন ৪৫২টি পরিবার পেলো জমির দলিলসহ ঘর।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে উপকারভোগীদের হাতে ঘরের কাগজপত্র তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এই ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ঘর বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে ভূমি ও গৃহহীনদের আরও ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
একই সাথে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩ হাজার ২১০ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪ হাজার ৬৬৭টি ঘর দেওয়া হয়েছে বরিশাল বিভাগের ৬ জেলায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.