বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের সভাপতি ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মাস্টারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসাইন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম হোসেন, ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমেদ, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুণ, টিচার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাইফুল রহিম সহ টিচার্স ক্লাবের সকল সদস্যবৃদ্ধ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বরিশাল জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নেসার উদ্দিন খান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.