ঝালকাঠি প্রতিনিধি :বেসরকারী স্যাটেলাইট চ্যানেল "সময় টেলিভিশন" এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝালকাঠিতে পালিত হয়েছে। সময়ের প্রয়োজনে সময় শ্লোগান নিয়ে রোববার রাত ৮ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করেছে চ্যানেলটির ষ্টাফ রিপোর্টার পলাশ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম জলিল, নিউজবাংলা টোয়েন্টিফোর এর ঝালকাঠি প্রতিনিধি দিবস তালুকদার, সাংস্কৃতিক কর্মী নগর বাউল লিটন, চ্যানেলটির ঝালকাঠির ক্যামেরা পার্সন শামীমসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে সময় টিভির ষ্টাফ রিপোর্টার পলাশ রায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং দর্শকপ্রিয় সময় টিভির সংবাদ বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.