অনলাইন ডেস্ক
চট্টগ্রামে বঙ্গোপসাগরে একটি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। এতে ওই জাহাজের ১২ ক্রু নিখোঁজ রয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রামের সন্দীপ ও হাতিয়া উপজেলার মাঝামাঝি ভাষানচরের কাছে এই জাহাজ ডুবির ঘটনা ঘটে।
রিপোর্ট লেখা পর্যন্ত নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছিল।
চট্টগ্রামে নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, তন্ময় -২ নামের একটি লাইটার জাহাজ ডুবে ১২ জন নাবিক নিখোঁজ রয়েছে। নৌবাহিনীর একটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। জাহাজটি ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.