আজকের ক্রাইম ডেক্স
বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, এর একটি বিশেষ আভিযানিক দল ১৩ এপ্রিল ২০২২ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন রাহাত আনোয়ার হাসপাতালের অপর পাশে হোটেল গ্রান্ট পার্কের উত্তর পার্শ্বে গলির মুখে ফুটপাতের উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৩ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১৪.৫০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ আঃ কুদ্দুস বেপারী@রানা(৪৫), পিতাঃ মৃত হাজী আঃ খালেক বেপারী, সাং-গাজীরপাড়, ডাকঘরঃ গাজীরপাড়া, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৪৭ (একশত সাতচল্লিশ) পিস ইয়াবা এবং ৪৫০ (চারশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.