রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন ও ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুজ্জামান তাজুর চাচা শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) মোঃ রেজাউল আলম টফি (৫৭) আর নেই। ১২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ইফতার শেষে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ৮ টার দিকে তিনি ইন্তকাল করেন (ইন্না.....রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ভাই ও চার বোনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি সেনাবাহিনী থেকে ২০২০ সালে অবসর নেওয়ার পর থেকে ঢাকার বনানীতে বসবাস করতেন।
১৩ এপ্রিল বুধবার সকাল ১০টায় ঢাকার সিএমএইচ হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও বাদ আসর ঝিনাইদহের হরিণাকুন্ডু খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পৌরশহরের মুসলিম গোরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির হোসাইন ও পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিকে তার মৃত্যুতে বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.