ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল ধর্মের ও সুধী সমাজের উপস্থিতিতে হাজার হাজার মুসুল্লিদের নিয়ে শহরে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকেল চারটায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগা মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।বৃহস্পতিবার ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আসরের নামাজবাদ র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালিটি নেছারাবাদে শেষ হয়। আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে সংগঠনের সভাপতি আলহাজ্ব সদরদার মোঃ শাহ আলমের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা খালিলুর রহমান নেছারাবাদী হুজুর, অন্যদের মধ্যে জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা, ঝালকাঠি পৌরসভার কাউন্সিলরগণ মিছিলে নেতৃত্বদেন। এসময় বিভিন্ন মসজিদ ও মন্দিরের সভাপতি সম্পাদকগণ এবং এসএস কামিল মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম হযরত মাওলানা আজিজুর রহমান নেছারাবাদী হুজুর বলেন সকল ধর্মের সহাব¯’ানের মধ্য নিয়ে শান্তি, ঐক্য ও সমৃদ্ধি বজায় রাখার জন্য এই আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটি গঠন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আসরবাদ ঝালকাঠিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মানুষকে সচেতন করার জন্য র্যালি, করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.