ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই মোবাইলসহ মোঃ নাজমুল হাসান(২৬) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মোবাইলের মালিক মোঃ জাহিদ হাসান বকুলের পিতা মোঃ ্অজিবর রহমানের এজাহার সুত্রে জানা গেছে,উপজেলার নুরপুর এলাকার মোঃ ্অজিবর রহমানের ২৮ মার্চ ভোরে বাড়ি থেকে তার ছেলে জাহিদ হাসান বকুলের ঘর হতে একটি ভিভো এ্যান্ডরয়েড মোবাইল চুরি হয়ে যায়। পর দিন সকাল ১০টায় জাহিদ হাসান বকুলের চুরি যাওয়া মোবাইলটি একই এলাকার মোঃ বদিউজ্জামান বদিয়ার ছেলে মোঃ নাজমুল হাসান উপজেলার রাণীগঞ্জ বাজার পুরাতন সোনালী ব্যাংক সংলগ্ন বুলবুল টেলিকমে বিক্রি করার জন্য নিয়ে যায়। টেলিকমের মালিক মোঃ বুলবুল আহম্মেদের সন্দে হলে মোবাইলের মালক জাহিদ হাসান বকুলকে মোবাইল ফোনে ্অবগত করলে নাজমূলকে মোবাইলসহ হাতে নাতে আটক করে থানা পুলশে সোপর্দ করে।
আটক নাজমূলকে বৃহস্পতিবার সকালে জেল হাজতে পেরণ করা হয়েছে। পুলিশ জানায়, নাজমুলের বিরুদ্ধে ইতিপুর্বে কয়েকটি মোবাইল চুরির ঘটনায় ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.