মোঃ বশির উদ্দিন
বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুর ও কবাই ইউনিয়নের ২ টি স্পটে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প -২ এর ৩য় পর্যায়ের ৯টি ঘরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ( লে-আউট) করা হয়েছে। নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক,উপজেলা ইঞ্জিনিয়ার,মোঃ আবুল খায়ের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,স্থানীয় চেয়ারম্যান হাজী শফিকুর রহমান, ,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরিদর্শনকালে সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.