আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত দুই কারারক্ষীকে ইয়াবাসহ আটক করেছে বন্দর থানা পুলিশ। তবে আটকৃত দুইজনের মধ্যে এক কারারক্ষীকে কারা কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হবে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া জিরো পয়েন্টে অভিযান চালিয়ে কারারক্ষী নাঈম ও হাসনাইনকে আটক করা হয়। হাসনাইনের কাছ থেকে ইয়াবা না পাওয়া গেলেও নাঈমের কাছ থেকে তিন পিস ইয়াবা জব্দ করা হয়।
ধারণা করা হচ্ছে সেবনের জন্য এই ইয়াবা তার কাছে ছিলে। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আসাদুজ্জামান আমার সংবাদকে বলেন, বরিশাল কেন্দ্রীয় কারাগারের নাঈম ও হাসনাইন নামের দুই কারারক্ষীকে তিন পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় নাঈমের বিরুদ্ধে মাদক দ্রব আইনে মামলা দায়ের করা হয়েছে এবং হাসনাইনকে কারা কর্তৃপক্ষের জিম্মায় দিয়ে দেওয়া হবে বলে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক আমার সংবাদকে বলেন, বিষয়টি আমরা শুনেছি। এই ঘটনায় নাঈমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্ত করা হবে।
পাশাপাশি হাসনাইনের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, কোন মাদক সেবনকারী কারারক্ষী হিসেবে থাকতে পারবেনা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.