আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে বিএনপির সকল সম্মেলন প্রস্তুতি সম্পন্ন। নেতাকর্মীদের উৎসাহ,উৎকন্ঠার শেষ নেই। সোমবার (২১ মার্চ) সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিলো। সিলেট আলিয়া মাদরাসা মাঠে সোমবার সকালে সম্মেলন ও দুপুর থেকে কাউন্সিলরদের ভোট প্রদানের সময় নির্ধারণ করেছিলেন নেতৃবৃন্দ।
কিন্তু হঠাৎ করে আগের দিন (রবিবার) দুপুর ১টার দিকে কেন্দ্রের নির্দেশে এই সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
দলীয় সুত্রে জানা গেছে, ভোটার তালিকা সময়মতো প্রকাশ করতে না পারায় স্থগিত করা হয়েছে সম্মেলন ও কাউন্সিল।
তবে আও জানাগেছে যে, বিয়ানীবাজার উপজেলা বিএনপির নতুন কমিটি নিয়ে দ্বন্ধের কারণে জেলার সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে।
এদিকে, আগামীকালের সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হলেও পরবর্তী তারিখ এখনও কেন্দ্র থেকে জানানো হয়নি। হঠাৎ এ সম্মেলন বন্ধ হওযাতে সাধারণ নেতাকর্মীদের হতাশা দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.