মোহাম্মদ আলী, বাবুগঞ্জঃ বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ওয়ালটন ডে উদযাপন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় ওয়ালটনের ২৫ বর্ষপূর্তি উপলক্ষে সিকদার ইলেকট্রনিকস এ্যান্ড মোবাইল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সিকদার ইলেকট্রনিকস এ্যান্ড মোবাইল এর বাবুগঞ্জ বাজারস্থ ওয়ালটন শোরুমের সামনে থেকে একটি র্যালি বাবুগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে পুনরায় ওয়ালটন শোরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও কেক কেটে ওয়ালটন ডে উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ।
সিকদার ইলেকট্রনিকস এ্যান্ড মোবাইল এর স্বত্বাধিকারীরা মোঃ আরিফুর রহমান শিমুল সিকদারের সভাপতিত্বে ও ম্যানেজার মনিরুজ্জামান সৌরবের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান দিপু সিকদার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সহ বাবুগঞ্জ বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.