ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ মার্চ) ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামে ওই কিশোরীর নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। কিশোরীর দিনমজুর বাবা-মা কাজে বের হলে দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে বাকপ্রতিবন্ধীর বাবা ঝালকাঠি সদর থানা পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে। অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের ও শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.