আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর জিলা স্কুল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তি মেলা ২০২২ বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করা হয়।
শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি জিলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
পরে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ ড. মোঃ এহতেসাম উল হক, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবীব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা চলবে ১৭-২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকালে। মেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৬০ টি স্টল রয়েছে। মেলার প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.