বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের নিবন্ধিত ৪ শত ৫২ জন জেলের মাঝে দুই মাসের জন্য ভিজিএফের ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার দিনভর বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে নিবন্ধিত জেলে পরিবার প্রতি ৮০ কেজি করে (ফেব্রুয়ারী ও মার্চ) চাল তুলে দেয়া হয়।
এসময় চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, ট্যাগ অফিসার মোঃ রাইছুল ইসলাম ওমর, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ তাওহীদ হোসেন, মৎস্য অফিসের স্টাফ মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী বলেন, স্বচ্ছতার সাথে প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করতে পেরে আমি অভিভূত। আমি নির্বাচনকালীল সময়ে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আর সেই প্রতিশ্রুতি মোতাবেক আমি কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.