ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির প্রবীণ সাংবাদিক, বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু আমাদের মাঝে আর নেই! তিনি শুক্রবার রাত ৮ টা ১০ মিনিটে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে....রাজেউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঝালকাঠি মিডিয়া ফোরাম ।
গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
হেমায়েত উদ্দিন হিমুর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গণে অপূরণীয় শুণ্যতার সৃষ্টি করবে। তিনি একাধারে সাংবাদিকদের প্রশিক্ষকও ছিলেন। দীঘর্ঘদিন তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার এমএমসির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দৈনিক যুগান্তরসহ বিভিন্ন মিডিয়ায় প্রায় ৩ যুগের অধিক সময় ধরে সাংবাদিকতা অঙ্গনে সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য, তিনি আজ দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসারত অবস্থায় রাতে তিনি মৃতবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র সন্তান রেখে গেছেন। শনিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত তার মৃতদেহ জালোকাট প্রেসক্লাবের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
জোহর নামাজ বাদ ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.