নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(১০ মার্চ), বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মিলন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলার মোকনা ইউনিয়নের শেখ হাসিনা ব্রীজ সংলগ্ন এলাকায় একশ্রেনীর অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মোকনা শেখ হাসিনা ব্রীজ( কেদারপুর) সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু পরিবহনের সময় দুটি ট্রলি ট্রাক্টর আটক করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন,মোকনা শেখ হাসিনা ব্রীজের সন্নিকটে
অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০" অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.