নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (৭ মার্চ), সকাল ৯.৩০ টায় নাগরপুর উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জি.এম ফুয়াদ এর সঞ্চালনায় ৭ই মার্চের বিশেষ কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান,উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী ( এলজি ইডি) মাহবুব রহমান,পল্লী বিদ্যুৎ নাগরপুর উপজেলা শাখার ডিজিএম মোঃ মেশবাহুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোঃ সুজায়েত হোসেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা মুকাদ্দেস আলী,
বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.