ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার অটো চালক মোঃ নাসিরের হত্যাকারি শাকিলের ফাঁসির দাবিতে আজ সকাল ১১টায় মানববন্ধন করেন কাঠালিয়ার বিভিন্ন পেশাজিবী সংগঠন ও বাংলাদেশ আওয়ামীলীগের কাঠালিয়া উপজেলার নেতা কর্মীরা।
গত ২৮ শে ফেব্রুয়ারি রাতে নিখোজ হয় উপজেলার বড় কাঠালিয়া গ্রামের মৃত্যু আঃ মজিদের মেঝ ছেলে অটো চালক নাসির। অনেক খোজা খুজির পরে নাসিরকে না পেয়ে কাঠালিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেন নাসিরের স্বজনেরা। নিখোজের দুইদিন পরে উপজেলার মশা বুনিয়া থেকে হাত পা বাধা অবস্থায় নাসিরের লাশ উদ্ধার করেন কাঠালিয়া থানা পুলিশ।
লাশ উদ্ধারের পরের দিন র্যাব ৮ নাসির হত্যার প্রধান আসামি শাকিল কে গ্রেফতার করেন। শাকিলের ফাঁসি ও নাসির হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে আজ ৬ মার্চ রবিবার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা মাঠে মানববন্ধন করেন নাসিরের স্বজন ও কাঠালিয়ার বিভিন্ন পেশাজীবী সংগঠন। মানববন্ধনে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ নাহিত সিকদার, সদর ইউপি চেয়ারম্যান,মোঃ বদিউজ্জামান বদু সিকদার, ভাইস চেয়ারম্যান কাঠালিয়া উপজেলা, মোঃ হাবিবুর রহমান উজির সিকদার সাভাপতি বাংলাদেশ আওয়ামী-লীগ কাঠালিয়া উপজেলা শাখা, এবং মোঃ এমাদুল হক মনির চেয়ারম্যান কাঠালিয়া উপজেলা পরিষদ, প্রমুখ। এসময় বক্তব্যে তারা নাসির হত্যা কারি শাকিল ও হত্যার সাথে জড়িতদের কঠোর বিচারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.