আজকের ক্রাইম ডেক্স
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইলফোনের ইন্টারনেট ডেটা শেষ হওয়ার পর কিনে না দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ।
শুক্রবার (৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাধেরজঙ্গল গ্রামের আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এছাড়া তাৎক্ষণিক করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান ও করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত গৃহবধূ রিয়া আক্তার সাধেরজঙ্গল গ্রামের সাকিল মিয়ার স্ত্রী ও একই গ্রামের লিটন মিয়ার মেয়ে। অন্যদিকে সাকিল মিয়ার পিতার নাম আলম মিয়া।
স্থানীয় সূত্র জানায়, রিয়ার মোবাইলফোনের ইন্টারনেট ডেটা স্বামী সাকিল মিয়া ব্যবহার করে শেষ করে ফেলেন। এ সময় স্ত্রী রিয়া স্বামী সাকিলকে পুনরায় ইন্টারনেট ডেটা কিনে দিতে বলেন। কিন্তু সাকিল ডেটা কিনে না দেওয়ায় রিয়া বসতঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান আঙ্গুর জানান, তাদের মধ্যে কোনো দাম্পত্যকলহ ছিলো না। তবে তুচ্ছ বিষয় নিয়ে এভাবে অভিমানে মেয়েটি চলে গেল, তা সত্যি খুবই দুঃখজনক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.