মোঃ মনির হোসেন ঝালকাঠি: "মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার" এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হলো চতুর্থ জাতীয় ভোটার দিবস ২০২২ । বুধবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের অনুষ্ঠান শুরু হয়। ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হলরুমে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে আলোচনা সভা শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রী শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মঈন,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র বাবু কুমার কর্মকার।এছারাও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমাদের বাংলাদেশে এখন আর গরিব দেশ নয় আমরা উন্নয়নশীল মধ্যম আয়ের দেশ। কোন মৌসুমে সরকার হতদরিদ্রদের মাঝে পচিশ শত করে টাকা দিয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে অনেক বিত্তবানদের নামও রয়েছে যা অত্যন্ত লজ্জাজনক।
তিনি আরো বলেন আমার ভোট আমি দেব ভোট আমার গণতান্ত্রিক অধিকার। কারো প্ররোচনায় পরে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাউকে ভোট দেবো না।
সভাপতি ওহিদুজ্জামান মুন্সি বলেন ,প্রতিদিন জেলা উপজেলা নির্বাচন অফিসে নুতান ভোটার অন্তর্ভুক্ত করা হয়। আপনারা যারা নতুন ভোটার হবে সঠিক তথ্য দিয়ে ভোটার হবেন। কারণ বর্তমান এর আইডি কার্ড সব ক্ষেত্রে আপনার দরকার। আমরা ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করে থাকি। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে "মুজিব বর্ষের অঙ্গীকার ,রক্ষা করব ভোটারাধিকার।
আলোচনা শেষে কেক কেটে নতুন ভোটারদের মাঝে ইন আইডি কার্ড বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.