রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিট কর্তৃক উপজেলা পর্যায়ে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব পদমর্যাদার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাপোর্ট সার্ভিস অ্যান্ড কো-অর্ডিনেশনের প্রোগ্রাম ম্যানেজার ডা. তৃপ্তী বালা,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল ইসলাম,সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. শাহনাজ খান,বরিশাল জেলা পরিবার পরিকল্পনা অফিসের এমও সিসি ডা. এম. ফরিদুজ্জামান,বানারীপাড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুৃর আলম প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিন। এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,সাংগঠনিক সম্পাদক ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সদস্য ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা, পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,বানারীপাড়ার অতিরিক্ত দায়িত্বে থাকা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা.নাদিরা পারভীন প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির,বাইশারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল ইসলাম প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন,সমবায় কর্মকর্তা আফসানা শাখী,পৌরসভার প্যানেল মেয়র মনিরা আক্তার ময়না,প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.