মোঃ বশির উদ্দিন
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জে মাইক্রোবাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী,বুধবার বেলা ১১ টার দিকে বরিশাল -পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহত মিনাল কান্তি সরকার পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার মৃত মনেন্দ্র সরকারের ছেলে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন জানান,বুধবার বেলা ১১টার দিকে বরিশাল গামী একটি মাইক্রোবাসের সাথে নলছিটি থানার দপদবিয়া থেকে বাকেরগঞ্জের উদ্দেশ্যে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এসময় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়, নিহত মিনাল কান্তি সরকার একজন ড্রেজার ব্যবসায়ী ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.