আজকের ক্রাইম ডেক্স॥ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় ভোসড’র আয়োজনে আজ গতকাল বুধবার নগরীর নবগ্রাম রোড ২২ নং ওয়ার্ড উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচি পিইডিপি-৪, সাব কম্পোনেন্ট-২.৫ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ জানে আলম হাওলাদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লায়লা জেরিন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, ২২, ২৩,২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রেশমি বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে শিশুদের মাঝে শিক্ষা উপকরণসহ বই বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.