বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মডেল গ্রাম বাস্তবায়নে নারী উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছেন বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন)।
শনিবার সকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মেঘিয়া গ্রামটি মডেল হিসাবে গড়ে তুলতে নারীদের প্রশিক্ষণ কর্মসূচি ও উঠান বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করেন বিএনএসডি ফাউন্ডেশন।
ওই গ্রামের মোল্লা বাড়ির উঠানে অনুষ্ঠিত নারী প্রশিক্ষণ কর্মসূচি ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক(প্রশাসন) জাহাঙ্গীর আলম, পরিচালক সাব্বির হোসেন, উপ-পরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা এবং বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন প্রকল্প সুপারভাইজার সেকান্দার আলী মোল্লা, ফাউন্ডেশনের সদস্য সাদেকুর রহমান। এসময় মেঘিয়া গ্রামের নিরানব্বই জন দরিদ্র নারীকে তিনটি গ্রুপে ভাগ করে এই কর্মসূচির আওতায় হাস-মুরগী ও টার্কি মুরগী পালন বিষয়ে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেয় বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন)।
বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ বলেন, আমরা শহর ও গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। এজন্য গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, নারী উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা উন্নয়ন কর্মসূচি, ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। প্রতিবেশি ও সমাজ উন্নয়নে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.