অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এবং আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এসব বদলির আদেশ হয় বলে ইসি সূত্রে জানা গেছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে- যশোরের জেলা নির্বাচন কর্মকর্তা বগুড়ায়, কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা যশোরে, সিলেট আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুষ্টিয়ায়, নাটোরের জেলা নির্বাচন কর্মকর্তা ইসি সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, দিনাজপুরের জেলা নির্বাচন কর্মকর্তা নাটোরে, ভোলার জেলা নির্বাচন কর্মকর্তা মাদারীপুরে, পটুয়াখালীর জেলা নির্বাচন কর্মকর্তা ভোলায়, মাদারীপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নরসিংদীর জেলা নির্বাচন কর্মকর্তা নোয়াখালীতে, নোয়াখালীর জেলা নির্বাচন কর্মকর্তা নরসিংদীতে, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা সাতক্ষীরায়, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বাগেরহাটে, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা ও ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব রয়েছেন। এছাড়া মঙ্গলবার এক আদেশে ইসি সচিবালয়ের ৫ জন ব্যক্তিগত কর্মকর্তার দফতর বদল হয়েছে।
আদেশে এসব কর্মকর্তাদের ১৬ ফেব্রুয়ারির মধ্যে কর্মস্থল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৭ ফেব্রুয়ারি থেকে তারা স্ট্যান্ডরিলিজ হবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.