বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় দেওয়ার অপরাধে ৪ জনকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।
রবিবার রাত ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে আটক ৫ জনের ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট থানা পুলিশ অভিযানে সহায়তা প্রদান করেন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সাজাপ্রাপ্তরা হলেন বেল্লাল (২২), বুলবুল (৪২), সাইফুল (২২), রাহাত (১৯)।
এসময় ২ টি মাটিকাটা ভেকু ও মাটি পরিবহনের ১ টি কার্গো জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। নদী পাড়ের মাটিকাটা বন্ধে উপজেলা প্রশাসনের কঠোরতাকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগন।
স্থানীয়রা জানায়, প্রায় মাস খানেক ধরে প্রকাশ্যে ও গোপনে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকার একটি সংঘবদ্ধ চক্র আড়িয়াল খাঁ নদের তীর কেটে দেশের বিভিন্ন অঞ্চলের ইট ভাটায় বিক্রি করে আসছিলো। ফলে ময়দানের হাট থেকে নমর হাট পর্যন্ত গ্রাম রক্ষা বাঁধ টি হুমকির মুখে পরেছে।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মিজানুর রহমান জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান এর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর বাকি ৪ জনকে ১৫ দিন করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দিয়ে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকলে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.