মোঃগোলাম রাব্বানী
ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মক্তিযোদ্ধা সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি গুলসান আরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সরকারি ও বেসরকারি এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে যথাযথ মর্যাদায় পালন করা হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.