বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসষ্ট্যান্ডের মহাসড়কের পাশের দুইশতাধিক অবৈধ স্থাপনা রোববার সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান পরিচালন করেন ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল সওজ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্ত করার লক্ষে বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে বাবুগঞ্জের রহমতপুর বাসষ্ট্যান্ডের মহাসড়কের দু-পাশের অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য দুই শতাধিক ব্যবসায়ীকে ১৫দিন পূর্বে নোটিশ দেওয়া হয়েছিল।
নোটিশ পাওয়ার পর ওই সড়কের পাশ থেকে কয়েকটি দোকান ঘর নিজ উদ্যোগে সরিয়ে নেওয়া হলেও বাকী অবৈধ স্থাপনা রয়ে রায়। একারনে বরিশাল সওজ বিভাগের উদ্যোগে রোববার সকাল ১১টা থেকে রহমতপুর বাসষ্ট্যান্ডের মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ফিরোজ আজম খান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.