মোঃ রাজু আহম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে দৈনিক আমার সংবাদ পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ রোববার সকালে আমার সংবাদ কালকিনি প্রতিনিধি মোঃ রাজু আহম্মেদের উদ্যােগে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় আলোচনা সভা ও কেক কেটে উক্ত কর্মসুচি পালিত হয়। এতে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলনের সভাপতিত্বে ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ নাসিরউদ্দিন লিটন ফকিরের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ। এ ছাড়া বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মাসুদ আহম্মেদ কাইউম, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিম, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ, সহসাংগঠনিক মোঃ রোমান বেপারী, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রকিবুজ্জামান, প্রচার সম্পাদক সৈয়দ শামীম, ক্রীড়া সম্পাদক আলমাছ বেপারী, কার্যকারী সদস্য ইব্রাহীম সবুজ, কার্যকারী সদস্য তারিকুল ইসলাম সুজন প্রমুখ। বক্তরা আমার সংবাদ পত্রিকার সফলতা কামনা করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.