বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ও ঐতিহ্যবাহী শিকদার বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব,কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল-৩ আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর বোনের শ্বশুর, রাজকর গ্রামের আবুল হাসানাত শিকদার ও কিসমৎ শিকদার এর পিতা আব্দুল কুদ্দুস শিকদার(লালা শিকদার) ইন্তেকাল করেছেন।(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বসর।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বরিশালের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার আসর নামাজ বাদ মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুণ, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.