ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২০২০-২০২১ অর্থ বছরের এডিপির বরাদ্দ অর্থে ক্রয়কৃত স্বামী পরিত্যক্তা, বিধবা ও দরিদ্র অসহায় মহিলাদের আতœ-কর্মসংস্থানের লক্ষে ৪০ জন মহিলাদের মাঝে এ সব সেলাই মেশিন বিতরণ করা হয়। ৬ ফেব্রুয়ারি রবিবার উপজেলা পরিষদ হলরুমে এ সব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সব সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রকৌশলী মো: শফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.