আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, অর্জিত স্বাধীনতা সংরক্ষণ করতে সকল অশুভশক্তি বিদায় জানাতে সামাজিক শক্তি হয়ে পুলিশের পাশে থাকুন।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিএমপির বন্দর থানায় ওপেন হাউজ ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন জনগণের পুলিশ হতে। সেই স্বপ্ন বাস্তবায়নে জনবান্ধব । পুলিশ হতে জনগনের পালস্ / মতামত বুঝে সেবা নিশ্চিত করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
সামাজিক শক্তি ছাড়া যাবতীয় অপরাধ নির্মূলে সফল হতে পারে না, জনতা পুলিশ দু’য়ের সমন্বয় প্রয়োজন তাই প্রকাশ্যে ও গোপনে সংযুক্ত থেকে অপরাধ সংঘটনের তথ্য দেয়ার মাধ্যমে উন্নত নিরপেক্ষ পুলিশিং দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করুন।
বন্দর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি আলী আশরাফ ভূঞা। এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার মো. ইব্রাহিম, থানার অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় তাকে পর্যায়ক্রমে জনপ্রতিনিধি, সুশীল সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে উত্তরীয়, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা, ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.