মোঃগোলাম রাব্বানী
ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি:
ডিমলা সদর ইউনিয়নের কেয়ার বাজার নামক স্থানে ১লা ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ৮ টায় ২০ মিনিটে ঢাকা থেকে ডিমলার উদ্দেশ্যে আসা নাবিল
পরিবহন বাসের সাথে ডিমলা থানা হাট বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়িটির সংঘর্ষ হয়।
জানা যায়, পিকআপ গাড়িটি ৫১ ব্যাটেলিয়ান বিজিবি রংপুর দরবার হলের উদ্দেশ্যে রওনা হলে কেয়ার বাজার নামক স্থানে নাবিল পরিবহনের সাথে সংঘর্ষে দূর্ঘটনা ঘটে। এতে বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়ির ড্রাইভার সিপাহী মোহাম্মদ আরিফ আহত হন। তাৎক্ষনিক ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডিমলা থানার তদন্ত (ওসি) বিশ্বদেব জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.