আজকের ক্রাইম ডেক্স
ঝালকাঠিতে রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাব্বি হোসেন (১৫)।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার অন্য তিন বন্ধু ইমরান, রাজিব ও রনি। ইমরান, রাজিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে ও রনিকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা সমকালকে জানান,শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চেপে ঘুরতে বের হয়েছিলেন। এক বাইকে সওয়ার হন চার বন্ধু। সকাল সাড়ে ১০ টার দিকে রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এলে খুলনাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
গোলাম মোস্তফা বলেন, ‘মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের চার আরোহী মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করে।’
ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
নিহত রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিক্সা চালক বশির হোসেনের ছেলে। আহত ইমরান উপজেলার মনোহরপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে। রাজিব ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আবুল ফরিদের ছেলে, রনি কীর্ত্তিপাশা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, পুলিশ ট্রাক ও ট্রাকচালক মেহেদি হাসানকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.