বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(গোয়েন্দা কার্যালয়) অভিযানে ১৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার হয়েছে।
শনিবার রাত ২টা ৩০মিনিটে উপজেলার কেদারপুর ইউনিয়ন থেকে মোঃ বেল্লাল হোসেন (৩৪) কে ১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মোঃ বেল্লাল হোসেন কেদারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দ মোঃ আজাহার হাওলাদার এর পুত্র।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিদর্শক মোঃ ইশতিয়াক হোসেন বাদী হয়ে রোববার সকাল ৯ টায় বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৬
মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ খন্দকার জাফর আহমেদ, সহকারী উপপরিদর্শক মোঃ ফারুক হোসেন, দিপংকর মন্ডল উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.