মোঃ বশির উদ্দিন
বরিশাল বাকেরগঞ্জ সংবাদদাতা।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আনসার ভিডিপি কার্যালয় দুর্নীতি ও অনিয়ম জর্জরিত উৎকোচ ছাড়া মিলছে না ডিউটি।
৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনী ভোট কেন্দ্র পাহারায় আনসার ভিডিপি সদস্য নিয়োগ সহ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানে আনসার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে । উপজেলা আনসার ভিডিপির ইন্সট্রাক্টর (কর্মকর্তা চলতি দায়িত্ব ) মাসুম বিল্লার ও থানা সহকারি কম্পানি কমান্ডার এইচ এম মাসুদ সহ ৫-৬ জন পিসি এপিসির বিরুদ্ধে।অভিযোগ সুত্রে জানাজায় গত ২৪ ও ২৫ ডিসেম্বর পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডিউটি দেওয়ার জন্য ৪৯৩ জন আনসার ভিডিপির সদস্য নিয়োগ কালে এ দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে।
এবিষয়ে বাকেরগঞ্জ পৌর সভার ৪নং ওয়াডের আনসার ভিডিপির সদস্য মোঃ সেলিম খান সংবাদ মাধ্যম কে জানান
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং নির্বাচনী ডিউটি তে নিয়োগ দেওয়ার সময় উপজেলা আনসার ভিডিপির (কর্মকর্তা চলতি দায়িত্ব) ইন্সট্রাক্টর মোঃ মাসুম বিল্লার জোক সাজো সে কিছুসংখ্যক দুর্নীতিবাজ দলনেতা ও ইউনিয়ন কমান্ডার, সাধারণ সদস্যদের কাছ থেকে অর্থের বিনিময়ে ডিউটি করান। এমনকি অপ্রাপ্তবয়স্ক ১৪/১৫ বছরের কিশোর, প্রতিবন্ধী এবং ট্রেনিংপ্রাপ্ত না অদক্ষ অন্য উপজেলা থেকে এনে ডিউটি করান । অথচ বাকেরগঞ্জ উপজেলার দক্ষ ট্রেনিংপ্রাপ্ত আনসার এবং আনসার ভিডিপির সদস্য সংখ্যা প্রায় ২৫ শত। তাদের বাদ দিয়ে অন্য উপজেলা থেকে কম টাকায় বিনিময়ে আনসার সদস্য এনে ডিউটি করানো হয়। এবং উদ্ধৃত টাকা উপজেলা আনসার ভিডিপির ইন্সট্রাক্টর মাসুম বিল্লা ও কম্পানি কমান্ডার সহ ৫/৬ জন ভাগ বাটোয়ারা করে নেন। আনসার ভিডিপির সদস্য জাফর ও আলমগীর জানান প্রতিটি আনসার ভিডিপি সদস্যদের কাছ থেকে ৫শ থেকে ৭শ করে টাকার বিনিময়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ দেয়া হয়েছ, যাহারা টাকা দিতে পারেনি তাদেরকে কোন কারন ছাড়াই বাদ দিয়ে অপ্রাপ্তবয়স্ক শিশুদের ও শারীরিক প্রতিবন্ধীদের নির্বাচনে ডিউটি দেয়া হয়েছে । যার বাস্তব প্রমাণ দুর্গাপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের প্রতিবন্ধী অপ্রাপ্তবয়স্ক আনসার ভিডিপির সদস্য নিয়োগ।
এছাড়াও যাচাই-বাছাই এর নামে ট্রেনিং প্রাপ্ত যোগ্য আনসারদের বাদ দিয়ে উৎকোচের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে । এ বিষয়ে ভুক্তভোগীরা ডাকযোগে আনসার ভিডিপির মহাপরিচালক ও বরিশাল জেলা আনসার ভিডিপি পরিচালকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাকেরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি (কর্মকর্তা চলতি দায়িত্ব) ইনেসপেক্টর মোঃ মাসুম বিল্লাহ যায়যায়দিনকে জানান কিছু অপ্রাপ্ত বয়েসী আনসার ভিডিপির সদস্য দিয়ে ডিউটি করানো হয়েছে। আমি জানার সাথে সাথেই পিজিটিং অফিসার ও পুলিশ অফিসার দের অবহিতি করে তাদেরকে বাদ দেওয়া ব্যবস্থা করেছি । এছাড়াও অন্য উপজেলা থেকে আনসার নিয়োগের বিষয়টি তিনি স্বীকার করেন। উৎকোসের বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে বলেন মানুষ মাত্রই ভুল হয়, আমারো ভুল হতে পারে। বরিশাল জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডার মোঃ রাকিব উদ্দিন জানান বিষয়টি আনসার-ভিডিপির জেলা কমান্ডিং কর্মকর্তা অবহিত আছেন তিনি ট্রেনিংয়ে থাকায় কি সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে তিনি অবহিত নন।
বাকেরগঞ্জ উপজেলার আনসার ভিডিপির সদস্যরা দুর্নীতিবাজ ইন্সপেক্টর মাসুম বিল্লার সহ সকল দুর্নীতিবাজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.