বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলায় কেদারপুরে সারওয়ার- নুরজাহান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের এমপির হাট সংলগ্ন জাতীয় পার্টির নেতা মোঃ সাইফুল ইসলামের বাড়িতে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম আউলিয়া।
এসময় তার সাথে কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ কালে প্রধান অতিথি গোলাম আউলিয়া তার বক্তব্যে বলেন, সমাজের বৃত্তবান ও মানবিকবোধ সম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্থ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে মানুষের দূর্ভোগ আরো বাড়বে। এক্ষেত্রে সবাইকে নিজ নিজ দ্বায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.