আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ আলমতাজ আক্তার ও তার স্বামী সোহাগ হাসানকে মারধর করার মামলার প্রধান আসামী বরিশাল সদর চরকাউয়া ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সাইদুল আলম লিটনকে নগরীর সাগরদীর ইসলাম পাড়া থেকে আটক করেছে র্যাব-৮।
রোববার সন্ধায় র্যাব-৮ থেকে ছবি ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় গত ১১ই জানুয়ারী সন্ধা ৭টার দিকে বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরআইচা নামক এলাকা সংলগ্ন ববি’র উপাচার্যের বাস ভবনের পিছনে আনন্দ বাজার ব্রীজের উত্তর পাশের পাকা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে ছিলেন ববি’র শিক্ষার্থী মোছাঃ আলমতাজ আক্তার ও তার স্বামী সোহাগ হাসান।
এসময় হঠাৎ করে ঐ এলাকার জাহিদ হোসেন জয় নামের এক যুবক আপত্তিজনক কথা বার্তা বলায় শিক্ষার্থী আলমতাজ আক্তার এর প্রতিবাদ করলে ইউপি সদস্য সাইদুল আলম লিটন সহ তার সহযোগীরা উক্ত শিক্ষার্থীকে শ্লীলতাহানী করা সহ তার স্বামীকে মারধর করেন। পরবর্তীতে এহামলার ঘটনায় সোহাগ হাসান বাদী হয়ে বন্দর থানায় সাইদুল আলম লিটন ও ২ সহযোগী সহ অজ্ঞাতনা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
মামলা দায়ের পর থেকে ইউপি সদস্য ও তার সহযোগীরা পলাতক ছিলেন। পরে র্যাব-৮ সিপিএসসি’র একটি অভিযানিক দল বিভিন্ন কৌশল অবলম্বন করে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাগরদীর ইসলাম পাড়া থেকে রবিবার দুপুরের দিকে সাইদুল আলম লিটন মোল্লা আটক করেন।
স্থানীয়দের অভিযোগ তার ভাতিজা জাহিদ হোসেন জয় এবং উক্ত আসামী এলাকার বহু অপর্কমের মূল হোতা। বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম জাহিদ।
শিক্ষার্থীদের অভিযোগ, জাহিদ বরিশাল বিশ^বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করতেন আর সাইদুল আলম লিটন তাকে প্রশ্রয় দিতেন। তাদের হাতে এলাকায় প্রায় হেনস্তার শিকার হতেন শিক্ষার্থীরা।
এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থী নানা ভাবে হেনস্থার শিকার হয়েছেন। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের বিষয়ে র্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে বরিশালের বন্দর থানায় দুইটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.